Skip to content

বাজার নিয়ে দ্বন্দ্ব ॥ কামরুল গ্রুপের হামলায় হাজি সেলিমের কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বাজার নিয়ে দ্বন্দ্বে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কর্মীদের হাতে সংসদ সদস্য হাজি সেলিমের আহত কর্মী সাবু হোসেনের (৪৫) মৃত্যু হয়েছে।

দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। সাবু হোসেন পেশায় ব্যবসায়ী ছিলেন।

গত শুক্রবার দুপুরে আজিমপুর ছাপড়া মসজিদ রোডে সাবুকে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিনের কর্মী-সমর্থকরা।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে আজিমপুর ছাপড়া মসজিদ রোডের একটি বাজার উঠিয়ে দেন স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম। এ ঘটনা নিয়ে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে শুক্রবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রুপের তোতা, মফিজ ও পচা আলমসহ কয়েকজন সাবুর ওপর হামলা চালায়। তাকে এলাপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫