Skip to content

মা হলেন অভিনেত্রী ফারজানা ছবি

বিনোদন ডেস্ক ॥ পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী ফারজানা ছবি। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। রবিবার রাত দুইটার দিকে ছবিকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ মুহূর্তে মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন বলে ফারজানা ছবির পারিবারিক সূত্রে জানা গেছে।
আগামী নভেম্বর মাসে ছবির মা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই মা হলেন তিনি।
প্রসঙ্গত, গত এপ্রিলে পারিবারিকভাবে বিয়ে করেন ছবি। তার স্বামী ঢাকা কমার্স কলেজের শিক্ষক তন্ময় সরকার।
১৯৯৮ সালে আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকের মাধ্যমে ফারজানা ছবির অভিনয়ে অভিষেক হয়। মাঝে কিছুদিন বিরতি দিয়ে আবার অভিনয়ে নিয়মিত হন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫