Skip to content

আইএস সন্দেহে কমলাপুরে ব্রিটিশ নাগরিক আটক

স্টাফ রিপোর্টার ॥ সামিউন রহমান ওরফে ইবনে হামদান নামের এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানিয়েছে আটক সামিউন ইরাক ও সিরিয়ায় তৎপর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত। রোববার রাতে কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার বেলা সাড়ে এগারোটায় এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫