Skip to content

শ্রীপুরে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থী বিজয়ী

শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউপি উপ-নির্বাচনে ৮শ’ ছয় ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বাতেন সরকার নির্বাচিত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

জানা যায়, বিজয়ী প্রার্থী চশমা প্রতীকে বাতেন পেয়েছেন ১০ হাজার ৯শ’ ৭২ ভোট। তার নিকটতম স্বতন্ত্রপ্রার্থী ফরিদ আহমদ সরকার তারা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ১শ’ ৬৬ ভোট।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা হাসানোজ্জামান জানান, শ্রীপুর উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট নেওয়া হয়। শান্তিপূর্ণ ভোটের জন্য মোতায়েন করা হয় ১৬ জন ম্যাজিস্ট্রেট ও ৯শ’ ২০ জন পুলিশ। পুলিশের পাশাপাশি কাজ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তেলিহাটি উপ-নির্বাচনে মোট ভোটার ৩৪ হাজার ৬শ’ ১৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৩শ’ ৭০ জন এবং নারী ভোটার ১৭ হাজার ২শ’ ৪০ জন।

শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আ. জলিল নির্বাচন করে বিজয়ী হওয়ায়, ইউপি চেয়ারম্যান পদটি শূন্য হয়। শূন্য পদে চলতি বছরের ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন তা স্থগিত করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫