Skip to content

চ্যাম্পিয়নস লিগ জিততে চান হ্যাজার্ড

স্পোর্টস ডেস্ক ॥ গতবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে হারার তিক্ত স্বাদ পেতে হয় ইংলিশ জায়ান্ট চেলসিকে। তবে এবার ইউরোপ সেরার মুকুট ব্লুজদের এনে দিতে চায় দলের তারকা ফুটবলার ইডেন হ্যাজার্ড।

এই অ্যাটাকিং মিডফিল্ডার ২০১২ সালে দলে নিজের নাম লেখানোর পরই সে মৌসুমে চেলসি ইউরোপ সেরা হয়। তিনি জানান, গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে শেষ চারে হারলেও এবার তারা জয়ের জন্য দৃঢ় প্রত্যয়ী হয়েই মাঠে নামছে।

হাজার্ড বলেন, ‘আমি দলে আসার পরই এই শিরোপা জিলেছিলাম আর এবারও আমার একই লক্ষ্য। আমাদের দলটি এখন দারুণ সময় পার করছে। আর আমি মনে করি আমাদের দ্বারা এটি সম্ভব।’

তিনি আরো বলেন, ‘আমি জানিনা চ্যাম্পিয়নস লিগে আমরা ফেভারিট কি না। তবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ এবছরও দারুণ শক্তিশালী। এছাড়া আরো অনেক ক্লাব আছে যারা এই লিগে ভালো খেলে। সুতরাং দেখা যাক সামনে কি হয়।’

চেলসি এ মৌসুমে তাদের প্রথম ম্যাচে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে জার্মান ক্লাব শালকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। আর হোসে মরিনহোর অধীনে দলটি তাদের পরের ম্যাচ খেলবে পর্তুগিজ দল স্পোর্টিংয়ের বিপক্ষে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫