বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সন্ত্রাস বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিলেও ওবামার সামরিক জোটে অংশ নিচ্ছে না ভারত। ইরাক ও সিরিয়ায় ইসলামি স্টেটের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সম্প্রতি মধ্যপ্রাচ্য এবং পশ্চিমের ৪০টির মত দেশ নিয়ে এ জোট গঠন করেছেন প্রেসিডেন্ট ওবামা।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৯০ মিনিটের এক বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই নেতা বিভিন্ন দ্বিপাক্ষীক এবং আন্তর্জাতিক বিষয়ে আলাপ করেন বলে ওয়াশিংটন থেকে জানিয়েছেন ভারতের এক পররাষ্ট্র কর্মকর্তা। তারা সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও কথা বলেন। তাদের আলোচনায় আরো স্থান পায় দক্ষিণ এশিয়ার সন্ত্রাসবাদ এবং পশ্চিম এশিয়ার নতুন সন্ত্রাসী হুমকির বিষয় দুটিও।
এ সময় তারা সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে গোয়েন্দাসহ বিভিন্ন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হন। তারা সন্ত্রাসীদের ‘নিরাপদ স্বর্গগুলো’ ধ্বংস করার বিষয়েও আলোচনা করেন।
মার্কিন সামরিক জোটে যোগ দিচ্ছে না ভারত দুই নেতার বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রলায়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন তার টুইটারে বলেন,‘ভারত-যুক্তরাষ্ট্র সন্ত্রাসী ও অপরাধীদের নেটওয়ার্কগুলো ধ্বংস করতে যৌথ উদ্যেগের বিষয়ে সম্মত হয়েছে।’
