Skip to content

মহানগর প্রভাতীর ৫টি বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-চট্টগ্রাম রেলপথে মিরসরাইয়ের চিগনি আস্তানা এলাকায় ঢাকাগামী মহানগর প্রভাতীর ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। তবে দুর্ঘটনায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, ‘সকাল ৭টার দিকে যাত্রীবাহী মহানগর প্রভাতী ঢাকার উদ্দেশ্যে আপার লাইন দিয়ে চট্টগ্রাম ছেড়ে যায়। পথিমধ্যে চিগনি আস্তানা এলাকায় পৌঁছলে এর ৫টি বগি লাইনচ্যুত হয়। তবে ফেনী পর্যন্ত দুইটি লাইন থাকায় ডাউন লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধারকারী ট্রেন পাহাড়তলী থেকে রওনা দিচ্ছে।’

তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা তিনি জানাতে পারেননি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫