Skip to content

পিছিয়েছে কিবরিয়া হত্যা মামলায় চার্জ গঠন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: সব আসামি আদালতে হাজির না হওয়ায় পঞ্চম দফায় পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ। সোমবার এ মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থ থাকায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সিসিকের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে উপস্থিত হতে পারেননি।

তাদের অনুপস্থিতির কারণে সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান চার্জ গঠনের তারিখ পিছিয়ে আগামী ১০ আগষ্ট নির্ধারণ করেছেন।

সিলেট দ্রুত বিচার আদালতের বিশেষ পিপি এডভোকেট কিশোর কুমার কর জানান, সকল আসামি আদালতে হাজির হতে না পারায় চার্জ গঠন হয়নি।

এর আগে গত ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এ মামলার চার্জ গঠনের তারিখ থাকলেও সব আসামি উপস্থিত না থাকায় পেছানো হয় চার্জ গঠন।

উল্লেখ্য যে, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পদক ও বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫