Skip to content

শ্রীপুরে ইভটিজিং এর প্রতিবাদে ক্লাস বর্জন

শ্রীপুর (গাজীপুর) থেকে রাজীবুল হাসান ॥
শ্রীপুরে বহিরাগত দুই যুবক কর্তৃক ছাত্রীদের ইভটিজিং করার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে প্রাণ নাশের হৃমকি দেয়ার প্রতিবাদে ক্লাশ বর্জন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় অবস্থিত আব্দুল আউয়াল কলেজে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জনৈক সুমন মিয়া ও সোহেল রানা নামে দুই যুবক এই কলেজের মেয়েদেরকে উত্ত্যক্ত করে আসছিল । মেয়েরা বিষয়টি কলেজের প্রভাষক হুমায়ূন কবিরকে জানায়। হুমায়ূন কবির যুবকদেরকে ডেকে এনে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে বলেন। এরপর ওই যুবকেরা প্রভাষক হুমায়ূন কবিরকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার প্রতিবাদে কলেজের
শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুর থেকে ক্লাশ বর্জন করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আব্দুল আউয়াল কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার রায় জানান, ঘটনা সত্য। আজ ক্লাশ বর্জন হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫