Skip to content

৬ষ্ঠবারের মতো পেছালো চার্জ গঠন

স্টাফ রিপোর্টার ॥
সিলেট: আবারও পেছালো সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠন।

আদালতে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী হাজির না হওয়ায় আদালত আজ সোমবার মামলাটির চার্জ গঠন করেননি।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান আগামী ১৮ আগষ্ট চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

সোমবার সকালে আদালতে হাজির ছিলেন মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য আসামিরা।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের পিপি এডভোকেট কিশোর কুমার কর বাংলামেইলকে জানান, অসুস্থ্য থাকার কারণে আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হতে পারেননি।

এ নিয়ে ৬ষ্ঠ দফা এই মামলায় চার্জ গঠনের তারিখ পেছালো। এর আগে গত ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩ আগস্ট এই মামলার চার্জ গঠনের তারিখ পেছানো হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সাংসদ আব্দুর মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫