Skip to content

গাজীপুরে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী সাইদ নিহত

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার দক্ষিণ সলনা এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাইদুর রহমান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে সদর উপজেলার দক্ষিণ সলনা এলাকায় হাজী পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাইদুর ঢাকা বাড্ডা এলাকার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যমতে অন্যান্য সহযোগীদের ধরতে গেলে ঘটনাস্থলে আগে থেকে অবস্থান করা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় সাইদুর পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫