বিনোদন ডেস্ক ॥
ঢাকা: সাবেক মিস ইন্ডিয়ার খেতাব বিজয়ী ও বর্তমান বলিউডের মডেল ও অভিনেত্রী উর্বশী রৌতেলাকে অবৈধভাবে মালামাল বহন ও শুল্কফাঁকির অভিযোগে মুম্বাই বিমানবন্দরে আটক করেছে কাস্টমস। তিনি বাংলাদেশের একটি ছবিতেও অভিনয় করেছেন।
জানা গেছে, মডেল ও অভিনেত্রী উর্বশী দুবাই থেকে বিমানে করে ফিরছিলেন, মুম্বাই বিমানবন্দেরে নামার পর কাস্টমস অফিসাররা তারকাছে অবৈধভাবে স্বর্ণালঙ্কার বহন করার দায়ে তাকে আটক করে। কাস্টমস থেকে জানানো হয়েছে অন্তত সাড়ে ১১ লাখ টাকার স্বর্ণালঙ্কার তাদেরকে না জানিয়েই দুবাই থেকে ভারতে নিয়ে আসছিলেন উর্বশী। কাস্টম কর্তৃকপক্ষ জানিয়েছে, এমন কাণ্ড উর্বশী এই প্রথমবার করেননি, এর আগেও একাধিকবার শুল্কফাঁকির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী উর্বশী রৌতেলা জনপ্রিয় অভিনেতা সানি দেওলের বিপরীতে ‘সিং সাব দ্য গ্রেট’ নামের ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর আর কোনো ছবিতে তার অভিনয়ের কথা শোনা না গেলেও গত বছর বাংলাদেশের একটি ছবিতে তিনি অভিনয় করেছেন। ছবিটির নাম ‘পরবাসিনী’, ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমন। যদিও ছবিটি এখনো বাংলাদেশে মুক্তি পায়নি।
