লালমনিরহাট প্রতিনিধি ॥
লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে তিস্তার নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতে নদীর পানি পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। শনিবার সকালে তা বৃদ্ধি পেয়ে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি পাওয়ায় নদীর উজানে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার নিম্নাঞ্চলের প্লাবিত এলাকাগুলোতে নতুন করে বন্যার পানি ঢুকে পড়ছে।
জেলায় বন্যায় পানিবন্দি লক্ষাধিক মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে। নদীর পানি আরো বৃদ্ধি পেলে আবারো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় করছে নদী এলাকার মানুষজন।
