Skip to content

জার্মান মন্ত্রীকে বাংলাদেশের গুমখুনের তথ্য দিল বিএনপি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, হত্যা, গুমখুন, লুটের উপর তৈরি করা একটি প্রচারপত্র জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রানক ওয়ালটার স্টেইমনারের কাছে দিয়েছে জার্মান বিএনপির নেতারা।

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে এ প্রচারপত্রটি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া হয়। প্রচারপত্রে বাংলাদেশের বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বেশকিছু কার্যকলাপও তুলে ধরা হয়েছে।

জার্মানির রাজধানী বার্লিনে জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার নেতৃত্বে ৫ সদ্যসের একটি প্রতিনিদি দল ফ্রানক ওয়ালটার সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গনি সরকার, বিএনপি নেতা মুস্তাক খান, যুবদল নেতা আনহার মিয়া প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫