Skip to content

হাঙ্গেরিতে অপেক্ষায় শত শত অভিবাসী, বিক্ষোভ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের মুল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনটি অভিবাসীদের জন্য বন্ধ করে দেয়ার পর শত-শত অভিবাসী সেখানে অপেক্ষা করছেন। অন্যান্য ইউরোপিয় দেশে অভিবাসীদের গমন ঠেকাতেই এ পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে অভিবাসীদের জন্য রেল স্টেশনটি বন্ধ করে দেয়ার পর বাইরে বিক্ষোভ করেন আশ্রয় প্রার্থীরা।

অভিবাসীদের অস্ট্রিয়া এবং জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে উঠতে বাঁধা দেয়া হয়।
হাঙ্গেরি সরকারের একজন মুখপাত্র বলেছেন, তারা শুধুমাত্র ইইউ এর আইন অনুযায়ী কাজ করছেন।
গ্রীসের কথা উল্লেখ করে হাঙ্গেরি সরকারের একজন মুখপাত্র জোল্তান কোভাকস বলেন, গ্রীকরা কোন ধরণের নিবন্ধন ছাড়াই যেভাবে হাজার হাজার মানুষকে ইউরোপের কেন্দ্রে ছেড়ে দিয়েছে তা অগ্রহণযোগ্য।
হাজার-হাজার মানুষ আশ্রয়ের জন্য উত্তর ইউরোপে পৌছানোর চেষ্টা করছে, এদের মধ্যে অনেকেই যুদ্ধ এবং নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে।
অভিবাসী সংকটের সমাধানে ইউরোপিয় দেশগুলোও বেশ কিছুদিন যাবত ব্যাপকভাবে কূটনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
শরণার্থীদের বিষয়ে ইইউ-এর নিয়মকানুন যে কতটা সীমাবদ্ধ, এই সংকট সেদিকেই আলোকপাত করছে।
ডাবলিন রেগুলেশন নামে পরিচিত ইইউ-এর আইন অনুযায়ী, শরণার্থীরা প্রথমে যে দেশে পৌছাবে সেখানেই তারা আশ্রয়ের জন্য আবেদন করতে পারবে।
কিন্তু ইটালি এবং গ্রীসের মতো দেশগুলো বলছে, অব্যাহত শরণার্থীদের চাপ তারা সামলাতে পারছে না এবং অনেক শরণার্থীও উত্তর ইউরোপে যাবার চেষ্টা করছে।
এ বছরের শুরু থেকে শুধুমাত্র গ্রীসেই প্রায় ২ লাখ ৪০ হাজার অভিবাসী এসে পৌঁছেছে বলে ধারণা করা হয়। বিবিসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫