Skip to content

ভারতে বজ্রাঘাতে নিহত ৩২

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: ভারতের দুটি রাজ্যে রোববার বজ্রপাতের বিচ্ছিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। এদের মধ্যে অন্ধ্র প্রদেশেরই ২৩ জন। বাকি নয় জন উড়িষ্যা রাজ্যের বাসিন্দা। মৃতদের বেশিরভাগই কৃষক। রোববার ক্ষেতে কাজ করার সময় তারা বজ্রাপাতের শিকার হন বলে বিবিসি জানিয়েছে।

বজ্রাঘাতে অন্ধ্রপ্রদেশে যে ২৩ জন প্রাণ হারিয়েছে তারা নেল্লোরে, প্রাকাসাম, গুনতুর, কৃষ্ণা, পূর্ব গোদাবরি, অনন্তপুর ও শ্রীকাকুলাম জেলার বাসিন্দা ছিলেন। এদের মধ্যে নয় নারীও রয়েছেন। বাজ পড়ার ঘটনায় উড়িষ্যা রাজ্যের বিভিন্ন অংশে মারা গেছে নয় জন এবং আহত হয়েছে কমপক্ষে আরো আট জন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫