Skip to content

কে বেশি টাকা পেয়েছেন, সালমান নাকি মাধুরী?

বিনোদন ডেস্ক ॥
বলিউডে অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের বৈষম্য ইদানীং ব্যাপক আলোচিত হচ্ছে। তবে অনুপম খেরের একটি তথ্যকে ঘিরে আলোচনাটা নতুন মোড় নিয়েছে। বলিউডের এই অভিনেতা টুইটারে জানান, ১৯৯৪ সালে ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে সালমান খানের চেয়েও বেশি টাকা পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। এতে অনুপমও অভিনয় করেছিলেন।

তবে অনুপমের এই তথ্য মানতে নারাজ সালমান। নিজের নায়িকার চেয়ে কম টাকা পেয়েছিলেন বলে মনে হয় না তার। মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমার মনে হয় না, অনুপম খেরের তথ্যটি সত্য।’

সুরজ বরজাতিয়া পরিচালিত ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিটি ছিলো নব্বই দশকের সাড়াজাগানো ও ব্যবসাসফল ছবির তালিকায় অন্যতম। এর গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা পায়। এর মধ্যে এগিয়ে ছিলো লতা মঙ্গেশকর ও এস.পি. বালাসুব্রমনিয়ামের গাওয়া ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫