কালিয়াকৈরে ট্রাকচাপায় ঠিকাদার নিহত

প্রকাশিত: January 30, 2019 | সময়: 2:59 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈরে মাটিবাহী ট্রাকচাপায় আলম সিকদার (৩২) নামের এক মাটির ঠিকাদারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলম সিকদার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ির আষারিয়াবাড়ি এলাকার হাফিজ উদ্দিন সিকদারের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে মাটির ঠিকাদারি ব্যবসা করে আসছিলেন।

কালিয়াকৈর থানার এসআই মো.মনিরুল ইসলাম ও স্থানীয়রা জানান, পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় একটি পুকুর মাটি দিয়ে ভরাটের কাজ নেন আলম সিকদার। গত কয়েকদিন যাবৎ ওই পুকুরে মাটি ফেলার কাজ চলছিল। মঙ্গলবার রাত পৌনে ১১ দিকে একটি মাটিবাহী ট্রাক সেখানে পৌঁছলে চালককে মাটি ফেলার স্থান দেখাতে গিয়ে পেছনের দিকে আসার সংকেত দেন তিনি। ট্রাকটি পেছনে আসার সময় হঠাৎ আলম সিকদার পা পিছলে পড়ে যান এবং ট্রাকটির নিচে চাপা পড়েন। এতে ঘটনস্থলেই তার মৃত্যু হয়।
এসআই আরো জানান, আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।