সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে এসডিজি-৪ অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে পরিস্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কার্যক্রম উদ্বোধণ করেন।

আজ বৃহস্পতিবার গাজীপুর মহানগর জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালু করার গুরুত্বারোপ করেন।

এ সময় গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শফিউল হক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: খলিলুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: মুজিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন।

