গাজীপুরে টেকনগপাড়া থেকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ১

প্রকাশিত: February 5, 2019 | সময়: 12:47 pm

প্রেস বিজ্ঞপ্তি ॥
গাজীপুরের টেকনগপাড়া এলাকা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ মাসু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে টেকনগপাড়া মন্ডল বাড়ী রোডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশী করে লুঙ্গির কোচ থেকে ৫২ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার ৫০০টাকা উদ্ধার করা হয়।
আটককৃত মো: মাসু মিয়া ১৮ নং ওয়ার্ড টেকনগপাড়া এলাকার মৃত আলাল উদ্দিনের পুত্র।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট,নগদ টাকা ও গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।