বাংলাভূমি ডেস্ক ॥
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, চকবাজারে অগ্নিকাণ্ডের দায় সবার। যারা সরকারে আছেন তাদের সবাইকে এ দায় নিতে হবে। তাই কেউ দায় এড়াতে পারে না। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।
মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ইউনিটে চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।
এর আগে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের নেতারা যান বার্ন ইউনিট যান। অগ্নিকাণ্ডে দগ্ধদের খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।
সাবেক এ মন্ত্রী এসময় বলেন, বল প্রয়োগ করে হলেও পুরান ঢাকা থেকে কেমিক্যালের ব্যবসা সরাতে হবে। জনস্বার্থে কোনো কম্প্রমাইজ করা যাবে না। চকবাজারে অগ্নিকাণ্ডের দায় সবার। যারা সরকারে আছে সবাইকে এ দায় নিতে হবে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

