আকরাম হোসেন রিপন
চীফ রিপোর্টার ॥
গাজীপুরঃ কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন পরিষদের উপ নির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচন সুষ্ঠ করার লক্ষে গতকাল বুধবার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর। এখানে যাচাই বাছাই শেষে গত ৩ ফেব্রুয়ারী ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত শফিকুল হাকিম মোল্লা হিরণ, বাংলাদেশের কমিউনিস্ট পাটির মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হবি ও মোঃ মতিউর রহমান। ইউনিয়নের মোট ভোটার-২০৬১৫, পুরুষ- ১০১৬৬, মহিলা- ১০৪৪৯। উল্লেখ্য রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করলে এ আসনটি শূন্য হয়।
রিটার্নিং অফিসার জানায়, এলাকাটিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহীনীর সদস্য নিয়োজিত করা রয়েছে। ব্যালট পেপার ও ব্যালট বাক্স সহ ভোট গ্রহণকারী কর্মকর্তারাও ভোট কেন্দ্রে পৌছে গেছেন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।

