নতুন ৯ মন্ত্রী শপথ নিচ্ছেন

প্রকাশিত: November 18, 2013 | সময়: 7:12 am

স্টাফ রিপোর্টার ॥ সর্বদলীয় সরকারে নতুন ৯ মন্ত্রী শপথ নিচ্ছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২ জন, জাতীয় পার্টির ৬জন এবং ওয়ার্কার্স পার্টির ১জন।

বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন মন্ত্রীরা হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমীর হোসেন আমু ও তোফায়েল আহমেদ। জাতীয় পার্টির রওশন এরশাদ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এ্যাডভোকেট সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন।

বিকাল ৩ টায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।