প্রাথমিক সমাপনী পরীক্ষা বুধবার শুরু

প্রকাশিত: November 18, 2013 | সময়: 7:44 am

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী পঞ্চমবারের মতো প্রাথমিক সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু হবে আগামী বুধবার।

সোমবার সচিবালয়ে আযোজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমিন এ কথা জানান।

তিনি জানান, ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

মন্ত্রী আরো জানান, এ বছর সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেয়ারি সমাপনীতে ৩ লাখ ১৪ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী অংশ নেবেন।

এ পরীক্ষার জন্য মোট কেন্দ্রের সংখ্যা ৬ হাজার ৫শ’ ১৪টি। এর মধ্যে দেশে ৬ হাজার ৫শ’ ৬৬টি। আর বিদেশে ৮টি কেন্দ্র। বিদেশের কেন্দ্রে ৭৭৪ জন শিক্ষার্থী অংশ নেবেন।