নিকোলাস মাদুরো এক সময়ে ইসলাম গ্রহণ করবেন!

প্রকাশিত: March 23, 2019 | সময়: 11:02 am

আন্তর্জাতিক ডেস্ক ॥
ওসমানিয়া সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে নিয়ে নির্মিত একটি টিভি সিরিজ দেখার পর এক সময়ে ইসলাম গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু’র সঙ্গে বৈঠকের সময়ে গত বছর এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। খবর রুশ বার্তা সংস্থা স্পুটনিকের।

তুরস্কের আলিনিয়া শহরে অবস্থিত আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ভাষণ দেয়ার সময় এ কথা জানান চাভুসওগ্লু।

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে গত বছরের সেপ্টেম্বর মাসে মাদুরোর সঙ্গে আলাপ হয়েছিলো বলে জানান তিনি। আলাপের সময়ে ওই টিভি সিরিজ নিয়ে ইতিবাচক মন্তব্য করছিলেন মাদুরো।
ভেনিজুয়েলার বিরোধী নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর সঙ্গে মাদুরোর টানাপড়েন তুঙ্গে তখন এ মন্তব্য প্রকাশ করলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।