আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আটক ৩২

প্রকাশিত: March 23, 2019 | সময়: 6:24 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ের পর নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে ৩২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায় নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নিবাচনের আচরণ বিধি লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ের পর বিভিন্ন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালানোর অপরাধে উপজেলার বিভিন্নস্থান থেকে ৩২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামীকাল ২৪ মার্চ গাজীপুরের।