গাজীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা

প্রকাশিত: April 2, 2019 | সময়: 8:07 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ‘‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ঠ্যসম্পন্ন ব্যাক্তির অধিকার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সহযোগীতায় রাজবাড়ী নাট মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আমানত হোসেন খান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য দিলরুবা ফায়জিয়া, অধ্যাপক মোঃ মুকুল কুমার মল্লিক, সিভিল সার্জন অফিসের ডাক্তার মোঃ সালমান রহমান, ডাক্তার মাহমুদা, পিএআরএস (পরশ) নির্বাহী পরিচালক ফায়জুন্নেছা, জেলা তথ্য অফিসার মোঃ জালাল উদ্দিন, অটিজম নুরুন্নবীর মা নুরুন্নাহার বেগম প্রমুখ। তার পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজসেবা অফিসের যোবায়ের আহম্মেদ ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ আমির হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অটিজম শিশু শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন।