বিনোদন ডেস্ক ॥
৭৬ বছর বয়সী অভিনেতা অমিতাভ বচ্চন। ছেলে অভিষেক বচ্চনকে তিনি বন্ধুর মতোই মনে করেন। নিজের টুইটারে একটি ছবি পোস্ট করে এ কথা জানালেন অমিতাভ।
পোস্টে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘যখন শুধু আমার জুতা ওর পায়ের মাপে ফিট করতে শুরু করল তখনই শুধু নয়, আমার পাশের চেয়ারে বসার যোগ্যও হয়ে উঠল ও— তখন থেকে ও শুধু ছেলে নয়, ও আমার প্রিয় বন্ধু হয়ে উঠল।’
অমিতাভ ও অভিষেকের মধ্যে সম্পর্ক খুবই যে মধুর তা তাদের পরস্পরের ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেই বোঝা যায়। মাঝেমধ্যেই পুরনো দিনের ছবি শেয়ার করেন অমিতাভ। সেখানে অভিষেকের ছোটবেলার ছবি থাকে। অভিষেকও বাবার ছবি শেয়ার করেন।
বাবা-ছেলে একসঙ্গে বেশকিছু সিনেমায় কাজ করেছেন। তার মধ্যে ‘বান্টি আউর বাবলি’, ‘পা’, ‘সরকার রাজ’ এবং ‘কভি আলবিদা না কেহনা’ উল্লেখ্য।

