কাপাসিয়ায় মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: April 10, 2019 | সময়: 7:43 pm

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ কাপাসিয়ায় বুধবার বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও প্রথম সরকার গঠন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ অফিসে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্র সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা সরকার, যুবলীগ সভাপতি মাহ্বুব উদ্দীন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।