জনের সন্তানের মা হওয়ার অপেক্ষায় কেটি

প্রকাশিত: November 25, 2013 | সময়: 3:49 am

বিনোদন ডেস্ক ॥ প্রেমিক জন মেয়ারের সঙ্গে সন্তান গ্রহণের কথা ভাবছেন গায়িকা কেটি পেরি।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, জনের সন্তানের মা হওয়ার জন্য অপেক্ষা করছেন কেটি। নিজেদের একটি পরিবার গঠনের জন্য তারা খুব আগ্রহী।

এক সূত্র অনুসারে, কয়েক সপ্তাহ আগে জনকে এই প্রস্তাব দেন কেটি। জন খুবই খুশি হন এবং তিনি বলেন, যদি কেটি তার সন্তানের মা হন তবে তার দারুণ ভালো লাগবে।

তবে কেটির বন্ধুরা মনে করছেন, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে খুব তাড়াহুড়ো করছেন তিনি। এক বছর আগে রাসেল ব্র্যান্ডের সঙ্গে কেটির বিচ্ছেদ হয়েছে।

আর সম্পর্কের ব্যাপারে গায়ক জন মেয়ারও খুব সফল নন। এর আগে টেইলর সুইফট, জেসিকা সিম্পসন এবং জেনিফার অ্যানিস্টনের সঙ্গে প্রেম করেছেন তিনি, কিন্তু কারও সঙ্গেই টেকেনি তার সম্পর্ক।