জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ সন্দ্বীপে সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার বাড়িতে হামালা ও গুলির প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
সোমবার বেলা সাড়ে ১১ টায় নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি আহ্বায়ক আমীর খসরু মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন।
রোববার আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি দলীয় সাংসদ মোস্তফা কামাল পাশার বাড়িতে হামলা করে বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর করে। এসময় তাদের ছোঁড়া গুলিতে এমপি পুত্র গুলিবিদ্ধ হয়।

