অপরাধী সরকারী দলের হলেও ছাড় দেওয়া হবে না: ওসি মকবুল

প্রকাশিত: April 30, 2019 | সময়: 7:46 pm

বিল্লাল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি ॥
নরসিংদী: মঙ্গলবার দুপুরে ডাঙ্গা ইউনিয়ন আইন শৃঙ্খলা বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল-হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবের উল-হাই ইউনিয়নের আইন শৃঙ্খলার বিভিন্ন চিত্র তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকী (নয়ন), ডাঙ্গা ইউনিয়নের ঈমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোজাম্মেল হক, ডাঙ্গা ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহাম্মেদ, ডাঙ্গা ইউনিয়ন আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সাধারণ সম্পাদক কামাল হোসেন মেম্বার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান বিটাক, ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (বাবুল)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলাশ থানা অফিসার ইনচার্জ মোঃ মকবুল হোসেন মোল্লা বলেন, ডাঙ্গা ইউনিয়নের মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, আমাদের মুক্তিযোদ্ধারা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে দেশ স্বাধীন করেছেন। কিন্তু গোটা কয়েক অপরাধীর কাছে ডাঙ্গা ইউনিয়ন জিম্মি হয়ে থাকতে পারে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় এনে শাস্তি দিবে বলে তিনি আশ্বাস দেন। তিনি অপরাধ দমনে ডাঙ্গা ইউনিয়নবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।