স্টাফ রিপোর্টার ॥
মোঃ মাসুদ শেখ (৪০) পিতা মোঃ হাসেম শেখ, সাং ও পোঃ টেংড়া, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর। বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভুরুলিয়া মাঝিরখোলা, বাবু বার্নার্ড বিশ্বাস এর বাড়ির ভাড়াটিয়া। মাসুদ শেখ তার পরিবার পরিজন নিয়ে ওইবাড়িতে ভাড়া থেকে কসাইয়ের কাজ করেন। সে গত ২৮ এপ্রিল সকাল সাড়ে ৫টায় বাসার নিকটস্থ বিআইডিসি বাজার এলাকায় যাওয়া কথা বলে আর বাসায় ফিরেনি। তার সাথে এক লাখ দশ হাজার টাকা ছিল। তার স্ত্রী ময়না বেগম বলছেন, দোকান নিয়ে একটি পক্ষের সাথে বিবাধ চলছিল। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন।
বর্ণানুসারে- মাসুদ শেখ এর বয়স ৪০, গায়ের রং ফর্সা, মুখমন্ডল- গোলাকার, স্বাস্থ্য- হালকা পাতলা ধরণের, উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি, পড়নে ছিল পার্ট ও চেক লুঙ্গি। তার সাথে থাকা মোবাইল নম্বর ০১৭৭৭০১০৪৩৬। এ বিষয়ে সদর থানার জিডি নং-১৮৬৬, তারিখ- ৩০/০৪/১৯ খ্রিস্টাব্দ। তার স্ত্রী ময়না বেগম, মোবাইল নম্বর: ০১৭৬৬২৬৪৩৭৪ তে খোঁজ দেওয়ার জন্য অনুরোধ জানান।

