কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ,ক,ম মোজাম্মেল হক এমপি বলেছেন, খেলাধূলার মাধ্যমে মাদক সন্ত্রাস নারী নির্যাতন কে না বলতে হবে। সমাজে এটা আর চলতে দেওয়া যেতে পারে না। শুধু আইন দিয়ে মাদক সন্ত্রাস নারী নির্যাতন কে দমন করতে চায় না সরকার। সরকার চায় সকল কে নিয়ে এবং সকল স্থানীয় প্রতিনিধিদের নিয়ে মাদক সন্ত্রাস ও নারী নির্যাতন বন্ধ করতে চায়। আপনারা জানেন বর্তমানে নারীরা এগিয়ে আছেন। এবারও তো আমরা গত শনিবার বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হতাম। প্রাকৃতিক দুর্যোগ ও বৈরি আবহাওয়ার কারণে খেলা না খেলে যৌথ চ্যাম্পিয়ন করা হয়েছে। এটাও আমাদের জন্য গর্বের। আমাদের বাংলাদেশে সেই ফনী আঘাত করতে পারে নাই। মানুষের জানমাল বাড়ীঘর পশুপাখি রক্ষা পেয়েছে। আমরা আনন্দিত শত প্রাকৃতিক দূর্যোগের মধ্যেই পূর্বেই নির্ধারিত আজকের উদ্ধোধনী খেলায় খেলোয়াররা মাঠে হাজির হয়েছেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে শতশত দর্শকমন্ডলীও মাঠে উপস্থিত রয়েছেন। জাতির স্বার্থে দেশের স্বার্থে জনগণের স্বার্থে এইটা আমাদের করতে হবে। আমি ধন্যবাদ জানাই গাজীপুরের পুলিশ সুপারকে সমাজের এই সংকট উপলব্দি করে জনগণকে সম্পৃক্ত করার যে উদ্যোগ তিনি নিয়েছেন আমি সরকারের পক্ষ থেকে এবং এলাকার পক্ষ থেকে পুলিশসুপারকে অভিনন্দন জানাই।
শনিবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ডের ডাইনকিনি কেন্দ্রিয় ঈদগাহ মাঠে খেলার উদ্ধোধনী বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ,ক,ম মোজ্জামেল হক এসব কথা বলেন।
পৌর মেয়র মজিবুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী সভায় আরও বক্তব্য রাখেন এ টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ প্রমুখ। খেলা শুরু হওয়ার পূর্ব মূহুর্তে গাজীপুর পুলিশ সুপার মাঠে উপস্থিত সকল কে মাদক কে না বলার শপথ পাঠ করান।
উল্লেখ্য, আজকের উদ্ধোধনী খেলায় পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চান্দরা একাদশ ৫নং ওয়ার্ডের হরতকিতলা, ডাইনকিনি ইয়ংস্টার ক্লাবকে ২-১ গোলে হারিয়ে বিজয় অর্জন করে।

