ভীম বাজার এলাকায় এজাহার নামীয় পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: May 11, 2019 | সময়: 8:11 pm

প্রেস বিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগর ভীম বাজার এলাকা থেকে এজাহার নামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গত শুক্রবার গভীর রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভীম বাজার এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর সদর নান্দুয়াইন এলাকার মো: মিজানুর রহমানের পুত্র মো: আশিকুর রহমান ওরফে আশিক (২৩) কে আটক করে। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা যায়, তার বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মামলা নং-৩০, তারিখ-১৭/০৪/১৯ রয়েছে। এবং তিনি গত মার্চের ২০ তারিখ মামলার বাদীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে মারপিট করে গুরতর জখম করে ও ৬ লাখ টাকা চাঁদা দাবী করে অন্যথায় জীবন নাশের হুমকি দেয়।