পটুয়াখালীতে সংঘর্ষে আহত ৫০

প্রকাশিত: November 28, 2013 | সময়: 3:41 am

জেলা প্রতিনিধি, পটুয়াখালী ॥ পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী এলাকার মহাসড়কে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনসার উদ্দিন জানান, সকাল সাড়ে সাতটা থেকে এ সংঘর্ষ শুরু হয়। চলে ঘণ্টাব্যাপী। পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের ৫০টি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।