





বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। গতকাল রোববার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘রোববার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ।






রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন। এখন তার স্যালাইন চলছে।’এরশাদ বিরোধী আন্দোলনে পেটে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী। বেঁচে গেলেও ওই ঘটনায় প্রায়ই অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।আরো পড়ুন অন্য বিষয় সম্পর্কে……






বলের গতিবিধি বোঝার জন্য ব্যাটের মধ্যে ‘চিপ’ ব্যবহার করছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। বলের গতি ও বাঁক অনুযায়ী ব্যাটের গতি কেমন হবে-এমন তথ্য সংগ্রহ করাই ছিল এর কাজ। ওয়ার্নারকে ‘ব্যাট সেন্স’ নামে এই চিপ সরবরাহ করেছে ভারতের ব্যাঙ্গালুরুভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ক্রিকেট।ভারতীয় দৈনিক ‘দ্য হিন্দু’র খবরে বলা হয়েছে, চিপটি ব্যাটের হ্যান্ডেলে যুক্ত থাকে। ব্যাটিং করার সময় এটি তথ্য পাঠাতে থাকবে অ্যাপসে। ক্লাউড স্টোরেজের মাধ্যমে এই অ্যাপসে তথ্য জমা হতে থাকবে।






তবে আইসিসি থেকে অনুমোদন নিয়েই চিপটি ব্যবহার করছেন ওয়ার্নার। ২০১৭ সালে তাকে এই প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়া হয়।ওয়ার্নারের ব্যাট সেন্সর থেকে কিছু মজার তথ্য পাওয়া গেছে। তিনি সেন্সরটি ব্যবহার করছেন বুমরাহর বল সামলানোর জন্য। বুমরাহর ইয়র্কার সামলাতে ব্যাটের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার প্রয়োজন। ওয়ার্নার আরও উন্নতি করতে চান। এই বাঁহাতি ওপেনার ব্যাটের গতি নিয়ে যেতে চান ঘণ্টায় ৮০ থেকে ৮৫ কিলোমিটার।গতকাল রোববার ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া হারলেও সফল ছিলেন ওয়ার্নার। আউট হয়েছেন ৫৬ রান করে। কিন্তু তার ইনিংসটি নামের পাশে বেমানান ছিল। ৮৪ বলে এই রান করেন তিনি। শেষ পর্যন্ত অজিরা হারে ৩৬ রানে।







