ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার জাহিদ হাসানকে আহ্বায়ক করে ১১ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক এবং বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশন সমন্বয়ক ডাঃ নাইনুর রহমান জয় স্বাক্ষরিত এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আহ্বায়ক জাহিদ হাসান একজন মেধাবী, পরিশ্রমী এবং ত্যাগী ছাত্রনেতা। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
জাহিদ হাসানকে গাজীপুর সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের আহ্বায়ক করায় সদর উপজেলা ছাত্রলীগের সকল কর্মীরা আনন্দিত হয়েছে ও অভিনন্দন জানিয়েছে।

