জিএমপি কাশিমপুর থানায় ইয়াবাসহ আটক ৬

প্রকাশিত: July 2, 2019 | সময়: 5:29 pm

আব্দুল হান্নান
গাজীপুর: গাজীপুর মহানগরে ২২১পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ ব্যক্তিকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

গত সোমবার রাতে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খানের নেতৃত্বে এসআই মোহাম্মদ মাহবুব, মো: বাবুল আহমেদ, এএসআই মো: হাবিবুর রহমান, মো: শাহাদত হোসেন অভিযান চালায়। মঙ্গলবার তাদের বিরুদ্ধে জিএমপি কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে থানা পুলিশ।

জানা যায়, জিএমপি কমিশনার মো: আনোয়ার হোসেনের নির্দেশে থানার সব এলাকায় অভিযান অব্যাহত থাকবে।