বানিজ্য ঘাটতিতে বেনাপোল বন্দর

প্রকাশিত: December 3, 2013 | সময়: 3:33 am

জেলা প্রতিনিধি, বেনাপোল ॥ দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোল বানিজ্য ঘাটতিতে পড়েছে।একের পর এক হরতাল অবোরোধের কারনে বারবার বন্ধের কবলে পড়েছে বন্দরটি। যে কারনে বন্দর থেকে ব্যবসায়িরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে দেশের আমদানি- রফতানি বানিজ্য মারাতœক ভাবে ব্যাহত হচ্ছে। একই সাথে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হরাচ্ছে। চলতি অর্থ বছরের ৪ মাসে রাজস্ব আদায়ের লক্ষমাত্রা থেকে ১৫ কোটি টাকা এমনিতেই পিছিয়ে আছে বেনাপোল কাষ্টমস।

বেনাপোল কাষ্টমস সুত্র জানায়, দেশের হরতাল অবোরোধ ছাড়া ও বেনাপোল ও পেট্রপোল বন্দর কখনও কর্তৃপক্ষের দেয়া সুযোগ সুবিধার মধ্যে বিস্তর ব্যাবধানকে কেন্দ্র করে বারবার ধর্মঘটের কারনে বেনাপোল বন্দর অচল থাকে। চলতি অর্থবছরের ১১ মাসে ১৫৫ দিন বেনাপোল ব্ন্দরে আমদানি রপ্তানি বন্দ থাকে। যাতে সরকার রাজস্ব আদায়ে ক্ষতি হয়েছে ১ হাজার ৫৫০ কোটি টাকা।

বেনাপোল কাষ্টমসের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান জানান, চলতি অর্থবছরের ৪ মাসে ৯৩ দিন অফিস ডের ভিতর ৩২ দিন বন্দ ছিল বেনাপোল বন্দর। সরকারি ছুটি সহ বিভিন্ন কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এতে আমাদের ৪ মাসে লক্ষমাত্রার চেয়ে ১৫ কোটি টাকা কম আদায় হয়েছে। কারন প্রতিকুল অবস্থার মধ্যে ব্যাবসায়িরা তাদের পন্য আমদানি কমিয়ে দিচ্ছেন।

এ ব্যাপারে বেনাপোল বন্দরের পরিচালক তোফাজ্ঝেল হোসেন জানান বারবার অবোরেধের কারনে বেনাপোল বন্দরে পন্য জটের সৃষ্টি হয়। শুনেছি এসব ঝামেলার জন্য ব্যাবসায়িরা আমদানি –রপ্তানি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।