কালীগঞ্জে ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: July 18, 2019 | সময়: 8:26 pm

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: গাজীপুর জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মনগাঁও শহীদ ময়েজউদ্দিন নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর পরিকল্পনা ও বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত। কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ। ফুটবল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. মাসুদ উল আলম, থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, বক্তারপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মুর্শিদ কুলি খান, সাধারন সম্পাদক মুজিবুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, ৩ নং ওয়ার্ড মেম্বার ইকবাল হোসেন সারোয়ার ও ৪নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম, আলাউদ্দিন দর্জি প্রমুখ।

ফুটবল টুর্নামেন্টে নুরুল ইসলাম মেম্বার ৪নং ওয়ার্ড ৩-১ গোলে ইকবাল হোসেন সারোয়ার মেম্বার ৩ নং ওয়ার্ড কে পরাজিত করেছে। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ফরহাদ পাঠান, রেফারীর সহকারী ছিলেন শামীম আহমেদ ও মেহেদী হাসান। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদ প্রতিরোধে-সমাজ গড়তে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এ স্লোগান সংবলিত জার্সি তাদের প্রদান করেন।