বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গাজীপুর সদরে মানববন্ধন

প্রকাশিত: July 20, 2019 | সময়: 1:55 pm

ইব্রাহিম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আত্মস্বীকৃত কানাডায় পলাতক দন্ডপ্রাপ্ত খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে গাজীপুর সদর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে গাজীপুর সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের উদ্যোগে হোতাপাড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র ফাউন্ডেশনের আহ্বায়ক জাহিদ হাসান সিদ্দিকি, যুগ্ম-আহ্বায়ক ও আঃ করিম, আহ্বায়ক সদস্য শাহিন, শেখ মোঃ- হারুন, সাকিব. জাহিদুল ইসলাম মঈন, কাইসার আহম্মেদ ও নাদিম খাঁন প্রমুখ।

মানববন্ধনে অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবী জানানো হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।