গাজীপুরে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটারের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: August 4, 2019 | সময়: 8:50 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের ফলে সৃষ্ট সমস্যা ও বিড়ম্বনা নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর বাজার কমিটির আয়োজনে গাজীপুর জেলা প্রশাসনকে স্বারক লিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জয়দেবপুর বাজার কমিটির সভাপতি মোঃ রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রুশদী, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ভুইয়া, সহ সাধারণ সম্পাদক মোঃ সোহ্রাফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যড. বারিউল সিদ্দিকী, এ্যড. বিপ্লব, রিপন খান, মমিনুল ইসলাম সোহেল, শফিকুল ইসলাম ফিরোজ প্রমুখ।

স্বারক লিপি প্রদান শেষে বক্তারা বলেন, মিটার ভাড়া ৪ গুন বেশী, বিদুৎ লাইন বন্ধে মিটারে টাকা কাটা, হঠাৎ সিটার লক হয়ে বিদ্যুৎ বন্ধ, জরুরী ব্যালেন্সে অতিরিক্ত টাকা কাটা, পূর্ব সতর্ক ছাড়া প্রিপেইট বন্ধ হয়ে যায়, প্রিপেইট মিটার বিআইএসটির অনুমোদিত হতে হবে। প্রতি রিচার্জই নিদিষ্ট পরিমান টাকা কেটে নেওয়া হয়, পর্যন্ত ভেন্ডিং বা রিচার্স স্টেশন নেই, প্রিপেইড সিটারের বিল ডিজিটাল মিটারের দ্বিগুন, মেয়াদ, কতদিন কত ইউনিট খরচ হলো ডিসপ্লেতে এ রকম কোন তথ্য নেই এ রকম ১৭ টি দাবী নিয়ে জেলা প্রশাসককে স্বারক লিপি প্রদান করেছি। অতি দ্রুত প্রিপেইড মিটার তুলে নেয়া, প্রিপেইড মিটার চলমান থাকা অবস্থায় যত টাকা গ্রাহকদের বেশী খরচ হয়েছে তা ফেরত দেয়া, পল্লীবিদ্যুতের গ্রাহকরাই যদি সমিতির মালিক হয় তবে কোন কিছু চাপিয়ে দেয়ার আগে গ্রাহকদের সাথে মতবিনিময় করা।
জয়দেবপুর বাজার কমিটি জেলা প্রশাসকে স্মারক লিপি প্রদানের পূর্বে জেলা প্রশাসন কার্যালরে পাশে প্রিপেইট মিটার বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেন।