কালীগঞ্জে ইউনিয়ন পরিষদগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি ও র‌্যালি

প্রকাশিত: August 6, 2019 | সময়: 8:24 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরঃ মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নকরণ কর্মসূচি পালন ও জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে র‌্যালি প্রদর্শনী করেন কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টরা। মঙ্গলবার সকাল থেকে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি- এ স্লোগানকে সামনে রেখে একযোগে সব ইউনিয়ন পরিষদে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে শুরু করেন স্ব স্ব চেয়ারম্যানগণ ও মেম্বাররা । ইউনিয়ন পরিষদের আশেপাশে সকল ময়লা আবর্জনা এবং স্থানীয় বাজারগুলোতেও তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকেন।

সকালে বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদের নেতৃত্বে ডেঙ্গু বিষয়ক সবায়কে সচেতন করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে চেয়ারম্যান-মেম্বার ও গ্রাম পুলিশের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু করেন। এদিকে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টারের নেতৃত্বে পরিষদের আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম তোরণ তার পরিষদের মেম্বারদের নিয়ে একই কর্মসূচি পালন করেন।

বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দীন আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি-ঘরের আশেপাশে ময়লা আবর্জনা পুরষ্কার রাখতে হবে। সবায় তাদের নিজ উদ্যোগে নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে মশার বিস্তার কমে যাবে। মশাবাহিত রোগ থেকে সবায় রক্ষা পাবে। আমাদের বিবেকের তাড়নায় এ কাজগুলো করা দরকার।