ডেঙ্গু প্রতিরোধে কালিয়াকৈর সফিপুর ভূমি অফিসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: August 7, 2019 | সময়: 7:19 pm

স্টাফ রিপোর্টার ॥
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আঙ্গিনার আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সামনে ঘাস ও ময়লা আবর্জনা পরিস্কার অভিযানের উদ্বোধন করেন সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা শচীন্দ্র কুমার রাজবংশী। এতে অংশ নেন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মুহম্মদ সোহেল মামুন ও মোঃ ওয়াজেদ আলী খান। এসময় ৫জন শ্রমিককে দিনব্যাপী ভূমি অফিসের আশপাশ পরিস্কার করার জন্য নিযুক্ত করা হয়।