কাপাসিয়ার ডুমদিয়ায় কুয়েতী সংস্থার অর্থায়নে নির্মিত মসজিদ উদ্বোধন

প্রকাশিত: September 21, 2019 | সময়: 8:30 pm

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুর: কাপাসিয়া উপজেলার ডুমদিয়া গ্রামে কুয়েতী সংস্থা ‘সোসাইটি ফর সোস্যাল টেকনোলজি সাপোর্ট’ এর অর্থায়নে নির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের সময় গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো. আমানত হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্থার প্রতিনিধি, অন্যান্য অতিথি ও মসজিদের মুসল্লীদের নিয়ে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে ডুমদিয়া মধ্যপাড়া জামে মসজিদের নতুন ভবনের উদ্বোধন করেন।

এ উপলক্ষে উদ্বোধন পূর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্থানীয় শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মসজিদের নতুন ভবন নির্মাণে সহায়তাকারী ও উদ্যোক্তা মো. ইকবাল হোসাইনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুয়েতী সংস্থার ইঞ্জিনিয়ার মো. আ. কাইয়ুম, টোক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এমএ জলিল, সুপ্রিম কোর্টের সিস্টেম এনালিস্ট মো.সিদ্দিকুর রহমান, ট্যাক্স কনসালটেন্ট হুমায়ুন কবির শিমুল, অধ্যাপক মোহাম্মদ মনজুরুল হক গাজী, ডুমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, লোহাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ.ছাত্তার শেখ, আ.রশিদ মাস্টার, মোমতাজ উদ্দিন বিএসসি, বীর উজলী মডেল একাডেমির পরিচালক মো. আসাদুজ্জামান প্রমুখ।