হৃদয়ভঙ্গের তারিফ করলেন টেইলর

প্রকাশিত: July 8, 2013 | সময়: 11:17 am

বিনোদন ডেস্ক ॥ হৃদয়ভঙ্গের তারিফ করলেন টেইলর সুইফট। দু-দুইবার হৃদয় ভেঙেছে টেইলরের। এটা তাকে অনেক কষ্ট দিয়েছে। তবে টেইলর মনে করেন, এই হৃদয় ভাঙার যন্ত্রণাই তার অ্যালবামগুলো হিট করতে এবং তাকে গান লিখতে অনুপ্রাণিত করেছে। সামনে এগিয়ে চলতে অনুপ্রাণিত করেছে। সাবেক প্রেমিক জন মেয়ার ও হ্যারি স্টাইলকে নিয়েই বেশিরভাগ গান লিখেছে ২৩ বছর বয়সী এ গায়িকা।
টেইলর বলেন, “আমি মনে করে তোমার যখন হৃদয় ভাঙ্গে তখন জীবনে গানের প্রয়োজন বেশি। ভগ্নহৃদয় লোকদের কিছু চমৎকার বৈশিষ্ট্য রয়েছে। তুমি যখন ভালোবাসায় মগ্ন থাকবে তখন তোমার এত ভাবার প্রয়োজন হবে না।”
এ গায়িকা আরো বলেন, “ভালোবাসা হচ্ছে সে জিনিস যেটা খুব সহজ। যখন ভালো অবস্থায় থাকে তখন এটি নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার হয় না। কিন্তু যখন এটি খারাপের দিকে চলে যায় তখনই এটি সম্পর্কে ভাবার দরকার হয়। যখন তুমি একা হয়ে যাও, কারো অনুপস্থিতি অনুভব করো, সত্যিকার অর্থে তুমি এটা যেভাবে অনুভব করছ তা নিয়ে গান লিখে ফেলো। এটি তোমার মধ্যে সন্তুষ্টি নিয়ে আসবে। এটি তোমাকে স্বাভাবিক হতে সাহায্য করবে।”