বিনোদন ডেস্ক ॥ ‘ভূতনাথ রিটানর্স’ সিনেমায় একটি আইটেম গানে নাচবেন রণবীর কাপুর।
বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন অভিনীত ‘ভূতনাথ’ সিনেমার সিকুয়েল ‘ভূতনাথ রিটার্নস’-এ একটি আইটেম গানে নাচবেন অভিনেতা রণবীর কাপুর।
মিড ডে জানায়, ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমার সিকুয়েলে একটি বিশেষ আইটেম গানে রণবীর নাচবেন বলে নিশ্চিত করেছেন সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “ইতোমধ্যেই গানটিতে কাজ করার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন রণবীর। নির্মাতারা এখন শুটিংয়ের জন্য তার সময়ের অপেক্ষায় আছেন। জানুয়ারি মাসেই শুটিং করা হবে বলে জানা গেছে।”
জানা গেছে, ব্যস্ততার মধ্যেও শুটিংয়ের সময় বের করার চেষ্টা করছেন রণবীর। তবে প্রযোজক ভূষণ চোপড়া বা রণবীর কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং জুহি চাওলা। প্রথম সিনেমার মতো সিকুয়েলেও বন্ধুসুলভ এক ভূতের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ। সিনেমাটি পরিচালনা করেছিলেন রাভি চোপড়া

