গাজীপুরে বাসন থানা জাতীয় পার্টির পরিচিতি সভা

প্রকাশিত: November 5, 2019 | সময়: 8:21 pm

আবু সালেক ভূইয়া
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাসন থানা জাতীয় পার্টির পরিচিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এ পরিচিতি সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়া।

বাসন থানা জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বাসন থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইন্তাজ উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শরীফুল ইসলাম শরীফ, এ্যাড. মাহবুব আলম মামুন, ফারুকুল ইসলাম প্রধান, কাশিমপুর থানার সভাপতি মো. ফারুক খান, কাউলতিয়া সাংগঠনিক থানা জাতীয় পার্টির সভাপতি তসলিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রো সদর থানা সভাপতি ইসমাইল হোসেন, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ মাসুদ, আলমগীর রেজা, রুহুল আমিন দেওয়ান, শ্রমিক পার্টির নেতা আব্বাস আলী মন্ডল, আবদুল জলিল, আতাউর সরকার, ওমর ফারুক, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন, রফিকুল ইসলাম, ইসমাইল হোসেন খান, মমতাজ উদ্দিন, হযরত আলী, হাজেরা খাতুন, আবদুল হামিদ রানা, মোঃ সোহাগ, এনামুল হক, হাজী ইছামদ্দিন, আবদুল মান্নান, মোঃ জুয়েল রানা প্রমুখ। সভা শেষে টঙ্গী থানা পূর্ব জাতীয় পার্টির সভাপতি বজলুর রহমানের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদী।