কালিয়াকৈরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: November 17, 2019 | সময়: 9:01 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর থানা পূর্ব চাঁনপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
রোববার র‌্যাব-১ জানায়, কালিয়াকৈর পূর্ব চাঁনপুর এলাকার নিলাকৈর খামারের মোড় থেকে তাকে আটক করে। আটককৃত মোহাম্মদ আলী হোসেন (৪৭) ওই এলাকার মৃত মিয়া চাঁনের পুত্র। আটকের সময় তার দখল থেকে দেড় কেজী গাঁজা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।